News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফাজিলকা থেকে ১৫ কেজি হেরোইন উদ্ধার পাঞ্জাব পুলিশের
Image

ফাজিলকা থেকে ১৫ কেজি হেরোইন উদ্ধার পাঞ্জাব পুলিশের

চণ্ডীগড়, ৯ সেপ্টেম্বর (হি.স) : পাঞ্জাব পুলিশ ভারত-পাকিস্তান সীমান্তে ১৫ কেজি হেরোইন উদ্ধার করেছে। একজন পাচারকারীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। বাজেয়াপ্ত হেরোইনের মূল্য প্রায় ১০৫ কোটি টাকা।

পাঞ্জাব পুলিশের মহানির্দেশক গৌরব যাদব শনিবার জানান, ফাজিলকার এসএসওসি শাখা আন্তঃসীমান্ত মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে একটি গোয়েন্দা অভিযান চালায়। তারপরেই ১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, খড় ভর্তি একটি ট্রলিতে লুকিয়ে ওই হেরোইনগুলি পাচার করছিল ভারতীয় চোরাকারবারীরা।

গৌরব যাদব আরও বলেন, গত ৪৫ দিনে এসএসওসি ফাজিলকা ১৪৭ কেজি হেরোইন উদ্ধার করেছে। পাচারকারীর বিরুদ্ধে সদর ফাজিলকা থানায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিজিপি বলেন, পাকিস্তানে এই চোরাকারবারীরা কার কার সঙ্গে যোগাযোগ করেছিল এবং ভারতে এই হেরোইন কোথায় পৌঁছে দেওয়া হচ্ছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করছে পাঞ্জাব পুলিশ।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top