News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাতে উদ্বোধিত ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাছাড়ের দুটি নবনির্মিত সেতু
Image

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাতে উদ্বোধিত ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাছাড়ের দুটি নবনির্মিত সেতু

শিলচর (অসম), ৭ সেপ্টেম্বর (হি.স.) : কাছাড় জেলায় মোট ৭২ কোটি টাকা ব্যয়ে দুটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ আজ বৃহস্পতিবার দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জয়ন্তমল্ল বরুয়া এবং সোনাই, লক্ষ্মীপুর, শিলচর, উধারবন্দ, পাথারকান্দি, রাতাবাড়ির বিধায়ক, সাংসদ কৃপানাথ মালাহ, জেলা পরিষদের সভাপতি সহ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বরাক ও সোনাই নদীর ওপর নবনির্মিত দুই সেতু যথাক্রমে বদ্রিঘাট এবং কাশীপুর সেতু উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রথমে উদ্বোধন করেছেন ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেরেঙ্গা ও কাশীপুরকে সংযোগকারী বরাক নদীর ওপর এক কিলোমিটার দীর্ঘ বদ্রিঘাট সেতু। এই সেতু ৩৭ এবং ৫৪ নম্বর জাতীয় সড়ককে শিলচর-ফুলেরতল রোডের সঙ্গেও সংযুক্ত করবে।

১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাই নদীর ওপর দ্বিতীয় আরসিসি সেতুরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই সেতু সোনাইয়ের ডুংরিপার গ্রামে বসবাসকারী সাত হাজারের বেশি মানুষকে উপকৃত করবে।

একদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এখানেও বরাবরের মতো মুখ্যমন্ত্রী উৎফুল্লিত শিশু ও জনতার ভিড়ে হারিয়ে গিয়েছিলেন।

আজ একটি কনভেনশন সেন্টার, জলজীবন মিশনের প্রকল্প সহ অন্যান্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। শিলচর থেকে মুখ্যমন্ত্রী যাবেন হাইলাকান্দি। এ মুহুর্তে মুখ্যমন্ত্রী শিলচরের ডিএসএ মাঠে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় ভাষণ দিচ্ছেন।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top