News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বের প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসিয়ান : প্রধানমন্ত্রী মোদী
Image

বিশ্বের প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসিয়ান : প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বের প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসিয়ান। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ২০-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই বছরের থিম হল ASEAN Matters: Epicentrum of Growth। আসিয়ান গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবার কণ্ঠস্বর শোনা হয় এবং আসিয়ান হল প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু, কারণ বিশ্বের প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসিয়ান।”

বৃহস্পতিবার সকালে জাকার্তায় অনুষ্ঠিত ২০-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের ইতিহাস ও ভূগোল ভারত এবং আসিয়ানকে এক করে। একইসঙ্গে আমাদের ভাগ করে নেওয়া মূল্যবোধ, আঞ্চলিক একীকরণ এবং শান্তি, সমৃদ্ধি এবং একটি বহুমুখী বিশ্বে আমাদের ভাগ করা বিশ্বাসও আমাদের একত্রিত করে। আসিয়ান হল ভারতের অ্যাক্ট ইস্ট নীতির কেন্দ্রীয় স্তম্ভ। আসিয়ান-ভারত কেন্দ্রীয়তা এবং ইন্দো-প্যাসিফিক বিষয়ে আসিয়ানের দৃষ্টিভঙ্গিকে ভারত সমর্থন করে।”

প্রধানমন্ত্রীর কথায়, “গত বছর আমরা ভারত-আসিয়ান বন্ধুত্ব দিবস উদযাপন করেছি এবং এটিকে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রূপ দিয়েছি। আমাদের অংশীদারিত্ব চতুর্থ দশকে পৌঁছেছে। এই শীর্ষ সম্মেলনে সহ-সভাপতি হওয়া আমার জন্য সম্মানের। আমি এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে অভিনন্দন জানাতে চাই।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top