News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিআইডি-র হাতে মামলার তদন্তভার
Image

ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিআইডি-র হাতে মামলার তদন্তভার

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : বেআইনি নির্মাণের অভিযোগে মামলা করলেন একজন আর পুলিশের হাতে গ্রেফতার হল মামলাকারীর পরিবারের সদস্যরাই! এমন ঘটনায় ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। সিআইডি-র হাতে সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

কোনও নোটিস ছাড়াই কীভাবে মামলাকারীর পরিবারের সদস্যদের পুলিশ গ্রেফতার করল, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। বুধবারের শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, অভিযোগ এবং পাল্টা অভিযোগ আছে, তাহলে পুলিশ কেন শুধু মামলাকারীর পরিবারের সদস্যদের গ্রেফতার করল? পুলিশ কি চাইছে মামলা তুলে নিতে হবে? দুপক্ষের তরফে মামলা হলেও গ্রেফতার শুধু এক পক্ষ কেন?

বিচারপতি আরও বলেন, পুলিশ পদক্ষেপ করলে আদালতকে হস্তক্ষেপ করতে হত না। কিন্তু এখানে পুলিশ সরাসরি একপক্ষের হয়ে কাজ করছে। এর আগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আরও একটি মামলার তদন্তভার সিআইডি-কে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এক আইনজীবীকে মাথায় রড দিয়ে মারার অভিযোগ থাকা সত্ত্বেও কেন অভিযুক্তের বিরুদ্ধে লঘু ধারায় মামলা হল, কেনই বা ছাড়া পেয়ে গেলেন অভিযুক্ত, সেই প্রশ্ন তুলে মামলা করেছিলেন এক আইনজীবী। সেই মামলাতেও সিআইডি-র ওপরেই ভরসা রেখেছে আদালত।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top