News Flash

  • Home
  • দেশ
  • দল বদলের পরেই কি শুভেন্দুর অপরাধের সংখ্যা বেড়েছে, প্রশ্ন বিচারপতির
Image

দল বদলের পরেই কি শুভেন্দুর অপরাধের সংখ্যা বেড়েছে, প্রশ্ন বিচারপতির

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : দল বদলের পরেই কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অপরাধের সংখ্যা বেড়েছে? প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট।

বুধবার রাজ্যের উদ্দেশে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, ‘‘শুভেন্দু যখন আপনাদের সঙ্গে ছিল তখন কি কোনও অপরাধ করেননি? দল বদলের পরেই অপরাধ বেড়ে গেল?’’

নানা অভিযোগে বিধানসভার বিরোধী তাঁর বিরুদ্ধে ২৭টি এফআইআর হয়েছে। এ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি আদালতের কাছে রক্ষাকবচের আর্জি জানান। বুধবার ওই মামলার শুনানিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে একের পর এক মামলা নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট।

উত্তরে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, ‘‘হতে পারে তখন শুভেন্দু শৃঙ্খলাপরায়ণ ছিলেন। বিজেপিতে যাওয়ার পরে অন্যায় করছেন। তা ছাড়া কেউ এখন অপরাধ করেননি বলে পরেও করবেন না, এমন কোনও নিশ্চয়তা নেই।’’ পাল্টা রাজ্যের উদ্দেশে বিচারপতি সেনগুপ্তের বক্তব্য, ‘‘এটাও হতে পারে যে আপনারা তখন (শুভেন্দুকে) আড়াল করেছিলেন। না হলে তৃণমূলে থাকাকালীন মাত্র একটি এফআইআর আর তৃণমূল ছাড়ার দু’বছরের মাথায় ২৭টি অভিযোগে এফআইআর দায়ের হল! এটা তো আপনাদের বিপক্ষে যেতে পারে!’’এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top