News Flash

Image

আইভিল চা বাগানে ফের লেপার্ডের দেহ উদ্ধার

চালসা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের আইভিল চা বাগান থেকে ফের একটি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ডের দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকালে বনকর্মীরা এসে লেপার্ডের দেহ উদ্ধার করে নিয়ে যান।

এদিন সকালে বাগানের লোকজন ডাঙ্গি ডিভিশনের ৩৫ নম্বর সেকশনে লেপার্ডের দেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় করেন সেখানে। খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে লেপার্ডের দেহ উদ্ধার করে নিয়ে যান। দেহ থেকে রীতিমত গন্ধ বের হতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে, দেহটি দুদিন আগের। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজলকুমার দে বলেন, ‘লেপার্ডের দেহ লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top