News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্বিতীয়বার কক্ষপথ বদলাল ভারতের সৌরযান, পৃথিবী থেকে আরও দূরে চলে গেল আদিত্য-এল ১
Image

দ্বিতীয়বার কক্ষপথ বদলাল ভারতের সৌরযান, পৃথিবী থেকে আরও দূরে চলে গেল আদিত্য-এল ১

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১। মঙ্গলবার সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করা হল। ভোররাত ৩টে নাগাদ ইসরো একটি টুইট করে জানিয়েছে, আদিত্য-এল ১-এর দ্বিতীয় বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে। পৃথিবী থেকে আরও দূরে সরে গিয়েছে মহাকাশযানটি।

ইসরো এক্স মাধ্যমে জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৮২ কিমি X ৪০,২২৫ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হল, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৮২ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ৪০,২২৫ কিলোমিটার। এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরোয়নি ইসরোর সৌরযান। পৃথিবীর টানেই মোট পাঁচ বার সেটি কক্ষপথ বদল করবে। পঞ্চম বার কক্ষপথ বদলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে আদিত্য-এল ১। এতে সময় লাগবে ১৫ ‌থেকে ১৬ দিন।

এর পর তার লক্ষ্য হবে সূর্যের কাছে ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট। এটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের একটি ‘হ্যালো’ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে। ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, ভোররাত আড়াইটে নাগাদ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top