News Flash

  • Home
  • দেশ
  • কুণাল ঘোষকে স্পেন-দুবাই যাওয়ার অনুমতি দিল হাই কোর্ট
Image

কুণাল ঘোষকে স্পেন-দুবাই যাওয়ার অনুমতি দিল হাই কোর্ট

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : কুণাল ঘোষকে বিদেশ যাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের মুখপাত্র কুণাল রাজ্যে সারদা মামলায় একজন অভিযুক্ত— এ কথা জানিয়ে, তাঁর বিদেশযাত্রা নিয়ে আপত্তি তুলেছিল সিবিআই।

মঙ্গলবার কলকাতা হাই কোর্ট সেই আপত্তি খারিজ করে জানিয়ে দিল, বিদেশ যাত্রা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তা ছাড়া কুণাল এর আগেও বিদেশে গিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইন ভাঙার কোনও অভিযোগ এ যাবৎ ওঠেনি।

আগামী ১২ সেপ্টেম্বর স্পেনের বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাচ্ছেন রাজ্যের একটি প্রতিনিধি দলও। রাজ্যের শাসকদলের মুখপাত্র কুণালের সেই প্রতিনিধি দলের সদস্য হিসাবেই স্পেনে যাওয়ার কথা । কিন্তু যেহেতু তিনি রাজ্যের একটি তদন্তাধীন মামলায় অভিযুক্ত, সে জন্য তাঁর বিদেশযাত্রায় বাদ সাধে তদন্তকারী সিবিআই।

আদালতকে তদন্তকারী সংস্থাটি জানায়, এতে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে।

বিচারপতি বাগচি বলেন, ‘‘কুণাল অভিযুক্ত হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই বিদেশ যাত্রা আটকানো যায় না। তা ছাড়া কুণাল বিদেশ গেলে তদন্তে কী ভাবে ক্ষতিগ্রস্ত হবে তা জানাতে পারেনি সিবিআই। এ ব্যাপারে তাদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণও দাখিল করতে পারেনি কেন্দ্রীয় সংস্থাটি। ’’ কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, এর পরেই সিবিআইয়ের আপত্তি নাকচ করে কুণালকে বিদেশ যাত্রার অনুমতি দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top