News Flash

  • Home
  • দিনের খবর
  • ধূপগুড়ি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি
Image

ধূপগুড়ি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি

জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর (হি. স.) : ধূপগুড়িতে মঙ্গলবার বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ উঠল অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিপোগ করল বিজেপি।

মূলত এদিন সকালে জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়ের বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী তাপসী রায়।

প্রথমে পুলিশ কনস্টেবলের সঙ্গে কথোপকথনে ২০০ মিটারের মধ্যে তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাপসী রায়ের অভিযোগের পর দরজার সামনে থেকে সরে যেতেও দেখা যায় পুলিশকে। কিন্তু ক্ষণিকেই পট পরিবর্তন। ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আইনের পাঠ শেখান বিজেপি প্রার্থীকে। এবং সরাসরি বলেন, ‘অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যান।’ স্বাভাবিকভাবেই এই ঘটনাতেই বিতর্ক মোড় নেয়। এরপরেই অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি।

মূলত, ‘বুথের দরজায় দাঁড়িয়ে কেন ভোটারদের স্লিপ দেখছিলেন রাজ্য পুলিশ কনস্টেবল? পুলিশ কনস্টেবলের এই ভূমিকার তীব্র আপত্তি জানান বিজেপি প্রার্থী তাপসী রায়। কমিশনের আইন অনুযায়ী, রাজ্য পুলিশ শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ করবে, পরিচয়পত্র যাচাই করবে না। এর পরই বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার যে ব্যবহার করলেন, তা অত্যন্ত আপত্তিকর। বিজেপি প্রার্থীর সঙ্গে একজন পুলিশ অফিসারের এই আচরণ অত্যন্ত বেমানান। অবিলম্বে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে ডিউটি থেকে সরিয়ে জেলার বাইরে পাঠানো হোক’, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি তোলে বিজেপি।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top