News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁকুড়ায় দিনে দুপুরে আদালত থেকে গাড়ি বেরতেই চলল ৬ রাউন্ড গুলি
Image

বাঁকুড়ায় দিনে দুপুরে আদালত থেকে গাড়ি বেরতেই চলল ৬ রাউন্ড গুলি

বাঁকুড়া, ৫ সেপ্টেম্বর (হি. স.) : ফের গুলিচালনার ঘটনা ঘটল বাঁকুড়ায়। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকার প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মঙ্গলবারের এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন তিন জন। আহতদের পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন বাঁকুড়া জেলা আদালতে জামিন পাওয়ার পর একটি ছোটো গাড়িতে চেপে চার জন বর্ধমানের দিকে যাচ্ছিলেন। কেশিয়াকোল হনুমান মন্দিরের কাছে তারা পৌঁছাতেই বাইকে চেপে আসা দুই বন্দুকবাজ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত হন ওই গাড়ির মধ্যে থাকা তিন জন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেই শোরগোলের সুযোগে চোখের নিমেষে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।

ঘটনাস্থলে পৌঁছোন বাঁকুড়া জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে জেলা শহরের সর্বত্র তল্লাশি শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, আহতরা বাঁকুড়া শহরের মধ্যেই ঘোরাফেরা করছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই গাড়িতে থাকা বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউসি-র সম্পাদক রক্তাক্ত হয়ে যান। সেই রক্তাক্ত নূর মহম্মদ শাহ বলেন, ‘মোটর বাইকে দু’জন তাদের গাড়িকে ধাওয়া করে গুলি চালিয়েছে। গাড়িতে আমরা চারজন ছিলাম।’ প্রায় ছ’রাউণ্ড গুলি চলেছে বলে তিনি দাবি করেন।

Releated Posts

আরজি কর মামলায় ভিসেরা নমুনা ‘কারচুপির’ অভিযোগে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় নিহত তরুণী…

ByBySandeep Biswas Jul 11, 2026

চন্দ্রযান-৩-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি: অকল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস) : ভারতের চন্দ্রাভিযান চন্দ্রযান-৩-এর সাফল্যে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 11, 2026

জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক তরজা, মুখোমুখি বিজেপি ও বিরোধীরা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান পরিবেশন সংক্রান্ত কেন্দ্রের নতুন নির্দেশিকাকে ঘিরে শনিবার রাজনৈতিক…

ByBySandeep Biswas Jul 11, 2026

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি খসড়া পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কমিটি, প্রকাশিত আট সদস্যের নাম

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) বিল, ২০২৬-এর খসড়া…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top