News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদয়নিধির মন্তব্যে রাহুল ও নীতীশকে তোপ রবিশঙ্করের, বললেন তাঁরা হিন্দু বিরোধী
Image

উদয়নিধির মন্তব্যে রাহুল ও নীতীশকে তোপ রবিশঙ্করের, বললেন তাঁরা হিন্দু বিরোধী

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধির বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তীব্র সমালোচনা করলেন প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সোমবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন, রাহুল গান্ধী এবং নীতীশ কুমার এই বক্তব্যে নীরব কেন? রাহুল গান্ধী শুধুমাত্র ভোটের সময় হিন্দু… ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য ইন্ডিয়া জোট এটা করছে। আসলে তাঁরা হিন্দু বিরোধী, ভারতের সংস্কৃতি এবং সনাতন ধর্মের বিরোধী।”

রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং নীতেশ কুমার এবং তেজস্বী যাদবের মতো অন্যান্য নেতাদের এই লজ্জাজনক নীরবতা কেবল বিস্ময়করই নয়, মর্মান্তিকও বটে। রাহুল গান্ধী, দয়া করে এই বিষয়ে কথা বলুন।” প্রসঙ্গত, তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি বলেছেন, “সনাতন ধর্ম নির্মূল করা উচিত”, তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে দেশের বিভিন্ন মহল।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top