News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে অবৈধ শ্যাম্পু তৈরির কারখানায় পুলিশের হানা, ধৃত এক, বাজেয়াপ্ত বহু সামগ্রী
Image

করিমগঞ্জে অবৈধ শ্যাম্পু তৈরির কারখানায় পুলিশের হানা, ধৃত এক, বাজেয়াপ্ত বহু সামগ্রী

করিমগঞ্জ (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাতকারী এক অসাধু চক্রের পর্দা ফাঁস করেছে করিমগঞ্জ সদর থানার পুলিশ। রবিবার রাতে করিমগঞ্জ সদরের উপকণ্ঠ মোবারকপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু নকল প্রসাধন সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করেছে নিউদিল্লির বাসিন্দা আসলাম খান নামের এক ব্যক্তিকে।

ওই বাড়িতে সুগন্ধী আর রঙ মিশিয়ে নকল প্রসাধনী দ্রব্য তৈরি করে, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে তা বাজারে বিভিন্ন দোকান ও সেলুনে চালান দেওয়া হত। এ ঘটনায় জড়িত অভিযোগে নিউদিল্লির বাসিন্দা আসলাম খান নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সঙ্গে বাজেয়াপ্ত করেছে ১,৩৩০টি খালি শ্যাম্পুর শিশি, ৯৬০টি শ্যাম্পু ভর্তি বোতল, তিনটি প্লাস্টিকের ড্রাম সহ একটি ইকো ভ্যান।

জানা গেছে, দীর্ঘদিন থেকে আসলাম মোবারকপুরে ভাড়া ঘরে ঘাঁটি গেড়ে এই অবৈধ ব্যবসা গড়ে তুলেছিল। ইকো ভ্যানে করে জেলার বিভিন্ন বাজারে এগুলো বিক্রি করত সে। কিন্তু গতকাল রাতে সদর পুলিশের অভিযানে সব রহস্য বেরিয়ে আসে।
ঘটনা সম্পর্কে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে আসলাম খানকে। পাশাপাশি তার মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করা হয়েছে। এই অসাধু চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজে পুলিশের অভিযান শুরু হয়েছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top