News Flash

Image

হাইলাকান্দির অসম-মিজোরাম সীমান্তে উদ্ধার দুই শিশুর মৃতদেহ

হাইলাকান্দি (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত কাটলিছড়া বিধানসভা এলাকাধীন অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তীর খেজুরাবস্তিতে এক লোমহর্ষক ঘটনায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। শিশু দুটিকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ সোমবার ঘটনার খবর চাউর হলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এই ডাবল মাৰ্ডারের ঘটনায় খুন হয়েছে দুই ভাই। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই দুই শিশুকে খুন করেছে বলে অভিযোগ। মৃত দুই শিশুর নাম ধনঞ্জয় ত্রিপুরা ( ১১) এবং দিলুজয় ত্রিপুরা (৭)।

জানা গেছে, গত শনিবার থেকে এই দুই ভাই সন্ধানহীন ছিল। রবিবার রাতে খাজুরাবস্তির একটি জলাশয়ের পাশ থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মর্মান্তিক এই ঘটনায় সমগ্র হাইলাকান্দি জুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশু দুটির খুনিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top