News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বজালির সুপারি সিন্ডিকেট-যোগ : তিন দিন জেরা শেষে গ্রেফতার পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁই ও ডিএসপি পুষ্কল গগৈ
Image

বজালির সুপারি সিন্ডিকেট-যোগ : তিন দিন জেরা শেষে গ্রেফতার পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁই ও ডিএসপি পুষ্কল গগৈ

গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : সুপারি মাফিয়ার কাছে ৫ কোটি টাকা দাবি, অনাদায়ে এনকাউন্টার মামলায় অবশেষে গ্রেফতার করা হয়েছে বজালির বিদায়ী পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইকে। এর আগে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে বজালির ডিএসপি (সদর) পুষ্কল গগৈকে। তিন দিনের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর আজ নতুন করে এই দুই পদস্থ পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের নিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১১।

ইতিমধ্যে এই একই মামলায় গতকাল গ্রেফতার হয়েছেন বজালির সদ্যবিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গায়ত্রী সনোয়াল ও তাঁর স্বামী ববিসিং শর্মা, জেলার ভবানীপুর পুলিশ ফাঁড়ির সাব-ইনস্পেক্টর দেবজিৎ গিরি, পাটাসারকুচি থানার অ্যাসিসটেন্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) শশাঙ্ক দাস, এএসপি গায়ত্রী সনোয়ালের দেহরক্ষী এবিসি ইনাজামামুল হাসান, গাড়ি চালক দ্বিপজয় রায়, হোমগাৰ্ড নাবির আহমেদ এবং পাটাচারকুচির ওসি অনুপজ্যোতি পাটির। এছাড়া গতকাল গ্রেফতার করা হয়েছে সুপারি সিন্ডিকেটের প্রভাবশালী মধ্যস্বত্বভোগী কিশোর বরুয়াকে। অভিযোগ, বজালির অতিরিক্ত পুলিশ সুপার (প্রাক্তন) গায়ত্ৰী সনোয়ালের নাম করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের তোলা আদায় করত কিশোর।

গোটা সুপারি কেলেংকারির সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়লে প্রথমে রাজ্য পুলিশের সদর দফতরে বদলি করা হয়েছিল বজালির পুলিশ সুপার (এসপি) সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইকে। তার পর শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত প্রায় ৮:৩০টায় সিআইডির সদর দফতরে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন বিভাগীয় আধিকারিকরা। শনি ও রবিবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আজ সকালে গুয়াহাটিতে সিআইডি সদর দফতরে যান ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। সেখানে তিনি প্রায় দু ঘণ্টা অবস্থান করে সুপারি মামলার বিষয়বস্তু খতিয়ে দেখে বেরিয়ে আসার পর গ্রেফতার করা হয়েছে এসপি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইকে। তার আগে ভোরের দিকে গ্রেফতার করা হয় ডিএসপি (সদর) পুষ্কল গগৈকে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top