News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) মধ্যপ্রদেশের চিত্রকূটে পৌঁছে কমতানাথ দর্শন করেন নাড্ডা
Image

(আপডেট) মধ্যপ্রদেশের চিত্রকূটে পৌঁছে কমতানাথ দর্শন করেন নাড্ডা

ভোপাল, ৩ সেপ্টেম্বর (হি.স) : ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা মধ্যপ্রদেশে একদিনের সফরে রবিবার চিত্রকূট পৌঁছন। সেখানে নাড্ডা ভগবান কামতানাথের দর্শন ও পূজার্চনা করেন।

নাড্ডার সঙ্গে চিত্রকূটে রবিবার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা এবং অন্যান্য আধিকারিকরা।

চিত্রকূটের মাঝগাওয়ান ব্লকের কাছে মিচকুরিন গ্রামে বিজেপির জন আশীর্বাদ যাত্রা শুরু হবে। এর জন্য রবিবার বিশেষ বিমানে খাজুরাহো বিমানবন্দরে পৌঁছন বিজেপি সভাপতি নাড্ডা। এখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা, নাড্ডাকে স্বাগত জানান। এখান থেকে নাড্ডা সরাসরি চিত্রকূটে যান। তারপর প্রাচীন মুখরবিন্দ কামতানাথ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে পুজো দেন।

চিত্রকুটে, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আরোগ্য ধামে ভারতরত্ন নানাজি দেশমুখের মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর তিনি জন আশীর্বাদ যাত্রার জনসভাস্থল মিচকুরিন ভ্যালির উদ্দেশ্যে রওনা হন। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পাঁচটি জন আশির্বাদ যাত্রা বার করতে চলেছে। জেপি নাড্ডা রবিবার প্রভু রামের পবিত্র স্থান চিত্রকূট থেকে পতাকা উড়িয়ে এই যাত্রার শুভারম্ভ করবেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top