আগরতলা, ৩ সেপ্টেম্বর।। উপ নির্বাচনের আগমুহূর্তে সোনামুড়ায় কংগ্রেসের কর্মসূচী। রবিবার সোনামুড়া শহরে এক মিছিল সংঘটিত করে কংগ্রেস দল। মিছিল শেষে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলকে বাড়তি অক্সিজেন দিতে চেষ্টা করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। পাশাপাশি সম্প্রতি কংগ্রেস দল ত্যাগ করা বিল্লাল মিয়াকেও কোণঠাসা করলেন বিধায়ক। তিনি বলেন, কংগ্রেস সিপিআইএম দলের সঙ্গে জোটে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে বলে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। এই যুক্তি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি বলেন, কংগ্রেস দল কর্মীদের আর কিছু না পারুক সম্মান দিতে জানে। এদিনের সভা থেকে তিনি কংগ্রেস দলকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন করতে হলে ইন্ডিয়া জোটকে সমর্থন করতে হবে। আর ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হলে কংগ্রেসের হাত শক্ত করতে হবে। এদিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য দলীয় কর্মীরা।

উপ নির্বাচনের আগ মুহূর্তে সোনামুড়ায় কংগ্রেসের কর্মসূচী
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















