News Flash

  • Home
  • দেশ
  • নারায়ণপুরে গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেফতার ২, অধরা মূল অভিযুক্ত
Image

নারায়ণপুরে গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেফতার ২, অধরা মূল অভিযুক্ত

রাজারহাট, ৩ সেপ্টেম্বর (হি. স.) : নারায়ণপুরে গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত। বাগুইআটি এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। ঘটনার দিন ব্যবহৃত স্কুটিটি বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের রবিবার বারাকপুর আদালতে তোলা হয়। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় নামাজ পড়তে যাওয়ার সময় শিখেরবাগান এলাকায় বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে হারু নাল রশিদ নামে এক ব্যক্তির গলার নলি কেটে চম্পট দেয়। তড়িঘড়ি এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্তে নেমে নারায়ণপুর শিখেরবাগান এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপর পুলিশ দু’জনকে গ্রেফতার করে। মহম্মদ মিরাজ ও আলি হোসেনকে বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের রবিবার বারাকপুর আদালতে তোলা হয়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top