News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ভারত, আদিত্য এল-১ উপগ্রহের সফল উৎক্ষেপণ
Image

সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ভারত, আদিত্য এল-১ উপগ্রহের সফল উৎক্ষেপণ

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (হি.স.): যাবতীয় প্রতীক্ষার অবসান, এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। এই প্রথম সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ভারত। অন্ধ্রপ্রদেশের সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে শনিবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ সূর্যযান আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। পিএসএলভি-সি ৫৭-র পিঠে চেপে সূর্যের উদ্দেশ্যে রওনা হয়েছে আদিত্য এল-১ স্যাটেলাইট।

এটি ভারতের প্রথম সূর্য অভিযান। সূর্যের অভিমুখে গিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১। সূর্য সম্পর্কে অজানা অনেক তথ্য এর মাধ্যমে ইসরোর হাতে আসবে বলে মনে করা হচ্ছে। পৃথিবী থেকে সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য এল ১-কে। এই অংশকে বলা হয় ল্যাগরেঞ্জ পয়েন্ট। এখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে আদিত্য-এল ১।
সূর্যের চারপাশ ও সৌর ঝড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই অবজারভেটারি। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে হ্যালো অরবিটে স্থাপন করা হবে এই উপগ্রহটিকে। সেখানে পৌঁছতে সময় লাগবে চার মাসের মতো। এল-১ পয়েন্টের কাছে হ্যালো অরবিটের সুবিধা হল, গ্রহণের মত মহাজাগতিক ঘটনার কোনও বাধা ছাড়াই এই উপগ্রহটি সৌর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। শ্রীহরিকোটার দর্শক গ্যালারি থেকে সাধারণ মানুষ এই উৎক্ষেপণের সাক্ষী হন।

Releated Posts

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top