News Flash

  • Home
  • দিনের খবর
  • এক দেশ, এক নির্বাচনে খুশি একনাথ ও দেবেন্দ্র, উভয়েই বললেন সঠিক প্রস্তাব
Image

এক দেশ, এক নির্বাচনে খুশি একনাথ ও দেবেন্দ্র, উভয়েই বললেন সঠিক প্রস্তাব

মুম্বই, ১ সেপ্টেম্বর (হি.স.): “এক দেশ, এক নির্বাচন” নিয়ে খুশি ব্যক্ত করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। উভয়েই বললেন এটি সঠিক প্রস্তাব। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “আমি ”ওয়ান নেশন, ওয়ান ইলেকশন”-কে স্বাগত জানাই। এটি নির্বাচনে ব্যয় করা অর্থ সাশ্রয় করবে এবং সেই অর্থ কল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যবহার করা যেতে পারে, ২০২৪ সালে দেশবাসী আবারও প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।”

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, “এটা সঠিক প্রস্তাব। দেশে যখন নির্বাচন চলতে থাকে, তখন বিভিন্ন অংশে জারি করা আদর্শ আচরণবিধির কারণে অনেক কাজ বেলাইন হয় এবং এ জন্য সম্পদ ব্যবহার করা হয়। ”এক দেশ, এক নির্বাচন” এর মাধ্যমে অর্থের কোনও অপচয় হবে না এবং সংস্কারের প্রক্রিয়া ভালোভাবে চলতে থাকবে।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top