News Flash

  • Home
  • দিনের খবর
  • হাই কোর্ট জানিয়ে দিল রাজ্যই করবে দত্তপুকুর তদন্ত
Image

হাই কোর্ট জানিয়ে দিল রাজ্যই করবে দত্তপুকুর তদন্ত

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : দত্তপুকুরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ ও সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার দু’টি মামলাই খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি জনস্বার্থ মামলা করেছিলেন। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, ইতিমধ্যে এনআইএর তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। তদন্তও শুরু হয়েছে। সেই তদন্তে কিছুটা সময় দেওয়া হোক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারই চালাবে।

এই নিয়ে পর পর দু’দিন হাই কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। সোমবার সেই জনস্বার্থ মামলাটি ওঠে শুনানির জন্য। শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাটির বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরে মামলাটি প্রত্যাহার করে নেন শুভেন্দু।

মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। হাই কোর্ট জানায়, ইতিমধ্যে ওই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করছে। এই অবস্থায় মামলাকারীর আবেদন উহ্য রাখছে আদালত। পুলিশ তদন্ত সম্পূর্ণ করুক। শুভেন্দুর মামলা খারিজ করে হাই কোর্ট জানায়, এখন এই মামলাটি অপরিণত বলে মনে করছে আদালত। পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী দিনে মামলাকারীর নতুন কোনও অভিযোগ থাকলে জানাতে পারবেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top