News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মমতাকে চিঠি সুকান্তের
Image

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মমতাকে চিঠি সুকান্তের

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে তার দলের অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। পূর্ব নির্ধারিত কিছু সিদ্ধান্তে সীলমোহর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তিনি বা তাঁর দলের কোনো সদস্য উপস্থিত থাকবে না। পাশাপাশি বিজেপি যে ২০ জুন তারিখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।

মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনার জন্য নবান্নে সর্বদল বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও বাংলার জন্য এটি রাজ্য সঙ্গীত তৈরি করার ভাবনা চলছে। এসব নিয়ে প্রতিটি রাজনৈতিক জলের সঙ্গে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। এই আলোচনায় ডাক পেয়েছিলেন প্রধান বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেস। তবে এই বৈঠকে কোনো দলই যোগ দেননি।
বৈঠকে যোগ না দেওয়ার কারণ স্পষ্ট করে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি লেখেন, একপেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই নিয়ে নেওয়া সিদ্ধান্তের জন্য সর্বদলীয় বৈঠককে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।
সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য লিখেছেন, “আপনার চিঠি পেয়েছি। তবে সেখানে আপনাদের যা বক্তব্য তাতে স্পষ্ট যে পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে খোলা মন নিয়ে আলোচনার জন্য আপনি সর্বদলীয় বৈঠক ডাকেননি। আপনার পূর্বাগ্রহের নিহিত এবং পূর্বাশ্রিত কিছু পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সর্বদলীয় বৈঠকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। এমতাবস্থায় আপনার আগে নিয়ে ফেলা সিদ্ধান্তে সীলমোহর দিতে আমি বা আমার দলের কোনো প্রতিনিধি সর্বদলীয় বৈঠকে যেতে অপারক। তাই বিজেপি বৈঠকে যোগ দেবে না।

সুকান্ত মজুমদার আরো লেখেন, “তবু বিজেপি মনে করে বাঙালি হিন্দুর হোম ল্যান্ড পশ্চিমবঙ্গ। যার প্রতিষ্ঠা হয়েছিল ২০ জুন ১৯৪৭ সালে। যেদিন বঙ্গীয় আইনসভায় এই সম্পর্কে ভোটাভুটিতে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বাঙালি হিন্দুর ন্যায্য দাবি নিয়ে আপনার মনের বন্ধ দরজা খুলে দিতে এই সম্পর্কিত ও বিজেপির অবস্থান সংক্রান্ত বক্তব্য আপনাকে পাঠালাম। এরপর চিঠির সঙ্গে নিজেদের বক্তব্য জুড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন শুধু বিজেপি নয়, বাম, কংগ্রেস কেউ বৈঠকে যোগ দেননি। এর জন্য বিরোধী দলনেতা তাদের ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top