News Flash

  • Home
  • দেশ
  • নদিয়ায় গয়নার শোরুমে ডাকাতি, চলল গুলি, ধৃত ৪
Image

নদিয়ায় গয়নার শোরুমে ডাকাতি, চলল গুলি, ধৃত ৪

নদিয়া, ২৯ আগস্ট (হি. স.) : মঙ্গলবার দুপুরে নদিয়ার রানাঘাটে একটি নামী সংস্থার শোরুমে ডাকাতি হয়। সেখানে গুলি চলে। দিনেদুপুরে এমন ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

রানাঘাটের সোনার দোকানে ভরদুপুরে গুলি চালিয়ে লুঠ করা হয় বলে প্রাথমিক ভাবে উঠে এসেছে। সেখানে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়নাই লুঠ করা হয়। রানাঘাটের শোরুমের ম্যানেজার জানান, ঘটনার সময় লাগোয়া রুমে তিনি দুপুরের খাওয়াদাওয়া সারছিলেন। হঠাৎই একটি আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন।

তিনি জানান, দেখা যায়, বিপণির ক্যাশ কাউন্টারের সামনে অনেকের জটলা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি ম্যানেজারের। বিপণির কর্মীদের দু-তিন জন অন্য দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের জোর করে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বাধ্য করা হয়। সঙ্গে দুষ্কৃতীরা হুমকি দেয়, কেউ যেন কোনও ফোন ব্যবহার না করেন। সমস্ত ফোন যেন দুষ্কৃতীদের কাছে জমা রাখা হয়, এমনই জানালেন ম্যানেজার।

লুঠপাঠের মধ্যেই বিপণির ভিতর ও পরে বাইরে মিলিয়ে ৮-১০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে ১০ মিনিটের মধ্যে খবর যায় পুলিশে।পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই বাধে দুষ্কৃতীদের। তাতে গুলিবিদ্ধ হয় ১ জন। জখম হয় আরও ১। ধাওয়া করে শেষমেশ ৪ জনকে ধরেছে পুলিশ। লুঠের গয়না বেশ কিছুটা উদ্ধারও হয়েছে বলে সূত্রের খবর। একদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতির ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top