News Flash

  • Home
  • দিনের খবর
  • শাড়িতেও নতুন নতুন ভাবনা, মুখ্যমন্ত্রী বোঝালেন মিষ্টি ব্যবসারীদের
Image

শাড়িতেও নতুন নতুন ভাবনা, মুখ্যমন্ত্রী বোঝালেন মিষ্টি ব্যবসারীদের

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : বর্তমানে হালকা শাড়ির চল বেড়েছে বলে মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুগের সঙ্গে খাপ খাইয়ে ব্যবসাতেও যে নতুন নতুন ভাবনা নিয়ে আসতে হয়, সেই কথা মঙ্গলবার কলকাতায় মিষ্টান্ন ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তাঁদের বোঝাতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। আর তখনই এ রাজ্যে শাড়ির ব্যবসায় কীভাবে বদল এসেছে তা তুলে ধরেন মমতা।

মুখ্যমন্ত্রী বললেন, ‘আগে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি ছিল খরখরে। কিন্তু এখন মেয়েরা খরখরে শাড়ি পরতে ভালবাসে না। শুধু মেয়েরা কেন, ছেলেরাও খরখরে পোশাক পছন্দ করে না। সবাই হালকা পরতে ভালবাসে। আমি বিষ্ণুপুরের শাড়িকে একেবারে পাতলা করে দিতে বলেছিলাম। এখন সেরকম পাতলা করে দিয়েছে, আরও ভাল লাগছে।’

শুধু বিষ্ণপুরেই নয়, মুর্শিদাবাদের শাড়িতেও বদল এসেছে। বললেন, ‘আগে মুর্শিদাবাদের সিল্ক কড়কড়ে ছিল। কড়কড়ে, খরখরে জিনিস কেউ নিতে চায় না। দেখবেন, এখন সকলে চেষ্টা করেন, তাঁকে স্লিম লাগবে কীভাবে। যদি কাউকে স্লিম লাগতে হয়, সে ভারী শাড়ি কম পরে।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, উৎসব-অনুষ্ঠান ছাড়া ভারী শাড়ি এখন আর কেউ সেভাবে পরতে চান না।

বাংলার বস্ত্র শিল্পে মসলিনের শাড়ির যে পুনরুত্থান হয়েছে, সেই কথাও এদিন উঠে আসে মমতার কথায়। মুখ্যমন্ত্রী বলেন, তিনি যখন বাংলার দায়িত্বে আসেন, তখন রাজ্যে মসলিনের শাড়ি তৈরির শিল্পী খুব বেশি ছিলেন না। সারা বাংলা খুঁজে ৬০ জন বস্ত্রশিল্পীকে তিনি পেয়েছিলেন। তারপর তাঁদের দিয়ে আরও ৬০০ জনকে প্রশিক্ষিত করিয়ে নিয়েছেন মসলিনের শাড়ি তৈরিতে। আর তারই সুফল হল, আজকের দিনে বিশ্ব বাংলার স্টলে মসলিনের শাড়ি পাওয়া যাচ্ছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top