News Flash

  • Home
  • দেশ
  • দেশের জন্য ক্রীড়াবিদদের অবদানে ভারত গর্বিত : প্রধানমন্ত্রী
Image

দেশের জন্য ক্রীড়াবিদদের অবদানে ভারত গর্বিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): জাতীয় ক্রীড়া দিবসে দেশের সমস্ত ক্রীড়াবিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “জাতীয় ক্রীড়া দিবসে সমস্ত ক্রীড়াবিদদের আমার শুভেচ্ছা। দেশের জন্য ক্রীড়াবিদদের অবদানে ভারত গর্বিত।” ২৯ আগস্ট দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। কিংবদন্তী হকি তারকা মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর ২৯ অগাস্ট দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই উপলক্ষ্যে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মবার্ষিকীতে কিংবদন্তী হকি তারকা মেজর ধ্যান চাঁদকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top