News Flash

  • Home
  • দেশ
  • আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত
Image

আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত

কলকাতা, ২৯ আগস্ট (হি .স.) : প্রাথমিক নিয়োগ দুর্নীতি-তদন্তে গঠিত সিবিআই সিট-ই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত, নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক সুনীল সিংহ রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করল আদালত। সঙ্গে সিবিআইকে।

‘টাকা কোথায় গেল? দুর্নীতির মাথায় কে? আপনারা নীচ থেকে উপরে উঠছেন, উপর থেকে নীচে নামতে অসুবিধা কোথায় ? আপনাদের কে বাধা দিচ্ছে?’ সিবিআইকে এমনই কড়া প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সঙ্গে খানিক উষ্ণা প্রকাশ করেই আদালতের বিচারপতির বক্তব্য, ‘আপনাদের তদন্তে কি আদৌ কোনও অগ্রগতি আছে ? একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা ! নতুন অগ্রগতি কোথায় ? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ? ‘

প্রাথমিক ও পুর নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়েও প্রশ্নের মুখে সিবিআই। পাশাপাশি ‘লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর ? ‘ ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহা।

এদিকে, উঠে আসে তথ্য ডাউনলোড বিতর্কও। যেখানে ইডি জানায়, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময় তদন্তকারী আধিকারিক সেখানকার কম্পিউটারে কিছু ব্যক্তিগত বিষয় ইন্টারনেটে অনুসন্ধান করেছিলেন। সেই কম্পিউটার বাজেয়াপ্তও করা হয়নি। থানায় জিডি হয়েছে।

যার পাল্টা বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, এই ধরনের আধিকারিককে কেন সিট থেকে সরিয়ে দেবো না? এই ধরনের একটা মামলায় এত ঢিলেঢালা মনোভাব কেন? ইন্টারনেটের জন্য কম্পিউটার কেন দরকার, এখন তো ফোনেই সব আছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top