News Flash

  • Home
  • দেশ
  • ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Image

ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

মালদা, ২৯ আগস্ট (হি. স.) : ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। এবার অসমে রেলের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল মালদার এক শ্রমিকের।

সূত্রের খবর, মৃতের নাম ছোটু মোমিন। বয়স মাত্র ২১ বছর। মাত্র দু’মাস হল অসমে কাজ করতে গিয়েছিলেন ছোটু। জোড়হাটের তিতাবর এলাকায় রেলের ঠিকা শ্রমিকের কাজ করছিলেন তিনি। আর সেই কাজ করতে গিয়েই প্রাণ হারালেন।

মিজোরামে রেলের নির্মীয়মাণ সেতু ভেঙে রাজ্যের ১১ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ক্ষত এখনও টাটকা। তারই মধ্যে ফের আরেক পরিযায়ীর প্রাণহানির খবর মিলল। ভেঙে পড়েছে পরিবার।

পরিবারের অভিযোগ, এখানে কাজ না থাকার জেরেই ভিনরাজ্যে কাজ করতে যেতে হয়েছে। সোমবার রাতে মৃত্যুর খবর পৌঁছয় পরিবারে। ছোটুর বউদি আমিনুর বিবি জানান, দেওর টাওয়ার থেকে রেললাইনে পড়ে মারা গিয়েছে, এমনই শুনেছেন তাঁরা।

মালদহের ইংরেজবাজারের নঘরিয়া এলাকার বাসিন্দা ছোটু মোমিন। এলাকার বাসিন্দা রেজাউল হকের অভিযোগ, রাজ্যে যে কোনও কাজ করলে ৪০০ থেকে ৫০০ টাকা পাওয়া যায়। আর বাইরে এই আয় অনেকটা বেশি। সেই কারণে কার্যত বাধ্য হয়ে জেলার অনেকেই বাইরে যান কাজ করতে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top