News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ অফিসে ফাইল ডাউনলোড নিয়ে ব্যাখ্যা ইডির
Image

‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ অফিসে ফাইল ডাউনলোড নিয়ে ব্যাখ্যা ইডির

কলকাতা, ২৭ আগস্ট (হি.স) : ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশির সময় ফাইল ডাউনলোড করা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। চিঠি দেওয়া হয়েছে অভিযোগকারী চন্দন বন্দ্যোপাধ্যায়কেও। সেই চিঠিতেই ফাইল ডাউনলোড হওয়ার ব্যাখ্যা দেওয়া হয়েছে ।

‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার মাধ্যমেই নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার চেষ্টা চলেছে। এমনটাই সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র । সে কারণেই গত সোমবার টানা ১৮ ঘণ্টা ওই সংস্থার আলিপুরের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি । কিন্তু, ওই তল্লাশি অভিযানের পরই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে। তাঁর দাবি, আচমকা তাঁদের অফিসের কম্পিউটারে ১৬টি নতুন ফাইল ডাউনলোড হয়েছে। অফিসে তল্লাশির সময় ইডি অফিসারেরা সেগুলি ডাউনলোড করেছিলেন বলে তিনি দাবি করেছেন। কেন এরকমটা হল সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর এই অভিযোগের পরই ইডির ভূমিকা নিয়ে উঠে যায় প্রশ্ন। এবার এ ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। চিঠি দেওয়া হয়েছে অভিযোগকারী চন্দন বন্দ্যোপাধ্যায়কেও। চিঠিতে উল্লেখ করা হয়েছে ইডি-র এক অফিসার তল্লাশি চালানোর সময় নিজের মেয়ের আইআইইএসটি শিবপুরের জন্য হোস্টেল খুঁজছিলেন। কিন্তু, যাদবপুরের সাম্প্রতিক ঘটনার জন্য তিনি চিন্তিত ছিলেন। তাই আইআইইএসটি-র সাইট থেকে হোস্টেল খুঁজছিলেন। এদিকে চন্দনবাবু আবার দাবি করেছিলেন, তাঁদের চোখের আড়ালেই এই কাজ হয়েছে। যদিও ইডির সাফ দাবি, আড়ালে-আবডালে কিছু হয়নি। কোনও অনৈতিক কাজ করা হয়নি। সবটাই চন্দনবাবুর সামনে হয়েছে। সার্চ শেষ হওয়ার আগেই চন্দনের সামনেই ওয়েবসাইট সার্চ করছিলেন ওই অফিসার।

একইসঙ্গে এও বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফাইল ডাউনলোড করা হয়নি। সার্চ করতে গিয়ে হোস্টেল লেখা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গিয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সোমবারের তল্লাশি অভিযানের পর লিপস অ্যান্ড বাউন্ডসের দু’টি কম্পিউটারের পাশাপাশি হার্ড ডিস্কও নিয়ে এসেছে পুলিশ। এখন দেখার তদন্তের অগ্রগতি কোনদিকে যায়।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top