News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় সোনালী ট্রফি ফুটবল উদ্বোধনী ম্যাচে আজ বলরাম-‌কুলাই
Image

আমবাসায় সোনালী ট্রফি ফুটবল উদ্বোধনী ম্যাচে আজ বলরাম-‌কুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।।উদ্বোধন আগামীকাল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বলরাম মর্ণিং বয়েজ এবং কুলাই স্পোর্টস আকাদেমি। মহকুমা ফুটবল সংস্থা আয়োজিত প্রাইজমানি সোনালী ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। কুলাই স্কুল মাঠে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ধলাই জিলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, মহকুমার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, জেলা শাসক সিদ্ধার্থ শিব জশোয়াল এবং ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ প্রমুখ। এবছর আসরে অংশ নিয়েছে ১৬ দল:‌ নাইথিংগল পাড়া এফ সি, কে টি পাড়া, অম্পি এফ সি, বলরাম সাংমা পাড়া, হাউ দ্য জোশ, থাংসা এফ সি, বাগমারা বাজার জুমিয়া কলোনী, গোপাল স্টার (‌‘‌এ’ গ্রুপ‌), কাসারাং মথৌ ক্লাব, লালছড়ি মিশন, বলরাম মর্ণিং বয়েজ, কুলাই স্পোর্টস আকাদেমি, ইউনাটেড ব্রাদার্স, বাগমারা একাদশ, সুপার একাদশ এবং কাচিম ছড়া একাদশ (‌‘‌বি’ গ্রুপ‌)। উদ্যোক্তা কমিটির সচিব সুবীর শব্দকর এখবর জানান। তিনি বলেন,”নতুন করে সাজিয়ে তোলা হয়েছে কুলাই মাঠকে। প্রতি দলের ফুটবলাররা ওই মাঠে নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে আশা রাখি”।‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top