News Flash

  • Home
  • দেশ
  • সংস্কৃত সপ্তাহের শুভেচ্ছা জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
Image

সংস্কৃত সপ্তাহের শুভেচ্ছা জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

রায়পুর, ২৫ আগস্ট (হি.স) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সংস্কৃত সপ্তাহের শুভেচ্ছা জানালেন। সংস্কৃত সপ্তাহের আয়োজন করেছে ছত্তিশগড় সংস্কৃত বিদ্যামণ্ডলম। এই সংস্কৃত সপ্তাহ শুরু হবে ২৭ আগস্ট।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সংস্কৃত সপ্তাহের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বাঘেল তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, সংস্কৃত হল সকল ভাষার জননী। সংস্কৃত ভাষার প্রভাব শুধু ভারতীয় ভাষাগুলোর মধ্যেই নেই, অন্যান্য ভাষাতেও তার প্রভাব লক্ষ্য করা যায়। ভারতীয় ঐতিহ্য সংরক্ষণ ও সুসংহত করার ক্ষেত্রে সংস্কৃত ভাষার বিশেষ অবদান রয়েছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সংস্কৃত সপ্তাহ চলাকালীন সংস্কৃত স্কুল ও কলেজগুলিতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই অনুষ্ঠানগুলি মূলত সংস্কৃত ভাষাকেন্দ্রিক হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top