News Flash

Image

সাতমাসের দেবশিশুকে ছেড়ে মজনুর সঙ্গে পালিয়েছে মা লাইলি


কামরূপ (অসম), ২৪ আগস্ট (হি.স.) : সাত মাসের দেবশিশুকে ছেড়ে প্রেমিক-মজনুর সঙ্গে পালিয়েছে লাইলি খাতুন নামের এক গৃহবধূ৷ ঘটনা আজ ভোররাতে দক্ষিণ কামরূপের কালাতলিপথার গ্রামে সংঘটিত হয়েছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, কালাতলিপথা গ্রামের জনৈক আলফাজ উদ্দিনের সঙ্গে গত প্রায় দু-বছর আগে বিয়ে হয়েছিল লাইলি খাতুনের৷ এরই মধ্যে তাদের একটি পুত্ৰসন্তানের জন্ম হয়৷

এদিকে স্ত্রী পালানো সংক্রান্ত ঘটনার সঙ্গে জড়িত বলে লাইলি খাতুনের বাবা-মা, ভগ্নীপতি এবং শ্যালক, এই চারজনকে অভিযুক্ত করে জোড়শিমুলি পুলিশ ফাঁড়িতে লাইলির স্বামী আলফাজ উদ্দিন দাখিল করেছেন এফআইআর৷ তার অভিযোগ, তাদের সংসার ভাঙতে উঠে-পড়ে লেগেছিলেন তার বাবা-মা, ভগ্নীপতি এবং শ্যালক৷ আজ ভোর তিনটা নাগাদ শিশুসন্তান ও তিনি যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন সাত মাসের ছেলেকে ছেড়ে তার (স্বামী আলফাজ উদ্দিন) ঘর থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন স্ত্রী লাইলি খাতুন৷

অন্যদিকে মাত্র সাত মাসের দেবশিশুকে স্বামীর ঘরে ফেলে অজ্ঞাতপরিচয় মজনুর প্ৰেমে পড়ে লাইলি খাতুনের পালিয়ে যাওয়ার ঘটনাকে সহজভাবে নিতে পারছেন না আলফাজ উদ্দিন এবং স্থানীয়রা৷ মা লাইলি খাতুনকে ফিরে এসে নিজের গর্ভজাত সন্তানকে বুকে তুলে নিতে আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা৷ লাইলি খাতুনের কোনও সন্ধান পেলে ৯১০১৫৯৪১৩০ নম্বরে যোগাযোগ করতে অথবা স্থানীয় থানায় খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা৷

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top