News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষায় বিক্রম, ভারত তথা বিশ্বজুড়ে চলছে পুজো ও মহাযজ্ঞ
Image

চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষায় বিক্রম, ভারত তথা বিশ্বজুড়ে চলছে পুজো ও মহাযজ্ঞ

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): আর কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। ভারতীয় সময় অনুযায়ী বুধবার (আজ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌ট ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছবে রোভার প্রজ্ঞানও। চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে।

ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে এই ইতিহাসের সাক্ষী থাকতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন তিনি। বুধবার সন্ধ্যায় সমস্ত স্কুল খোলা থাকবে বলে জানা গিয়েছে। কৌতূহলী ছাত্রছাত্রীরা স্কুল থেকে অনলাইন মাধ্যমে চন্দ্রযান ৩-এর অবতরণ দেখতে পারবেন। এমনকি মহাকাশ বিশেষজ্ঞেরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছেন। তাঁরাও দেশের বিভিন্ন প্রান্তে জমায়েতের পরিকল্পনা করেছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে, বিক্রম-এর সফ্‌ট ল্যান্ডিংয়ের সাফল্য কামনায় ভারত তথা বিশ্বজুড়ে চলছে পুজো ও মহাযজ্ঞ। আমেরিকাতেও প্রবাসী ভারতীয়রা চন্দ্রযান-৩-এর সাফল্য কামনায় পূজার্চনা করেছেন। ভারতের বিভিন্ন রাজ্যে বুধবারও পুজো ও মহাযজ্ঞ হয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top