News Flash

  • Home
  • প্রধান খবর
  • দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
Image

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ২৩ আগস্ট ২০২৩: পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে জোহানেসবার্গে ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

প্রতিরক্ষা, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সমঝোতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। 

পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্র এবং বহুপাক্ষিক সংস্থাগুলিতে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসা জি-২০-তে ভারতের সভাপতিত্বের ওপর পূর্ণ আস্থা জ্ঞাপন করে আফ্রিকি ইউনিয়নকে এই দেশগোষ্ঠীর পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে ভারতের উদ্যোগের প্রশংসা করেন। নতুন দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে রামাফোসা জানান। 

ব্রিকস শিখর সম্মেলনের চমৎকার আয়োজনের জন্য প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি রামাফোসাকে অভিনন্দন জানান। সুবিধাজনক কোনো সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে আসার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি রামাফোসা। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন। 

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top