News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রের উচিত হিমাচলের ধ্বংসলীলাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা : কংগ্রেস
Image

কেন্দ্রের উচিত হিমাচলের ধ্বংসলীলাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা : কংগ্রেস

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশে বৃষ্টি, বন্যা পরিস্থিতি ও ভূমিধসের ফলে সেখানে যে ধ্বংসলীলা হয়েছে তাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করল কংগ্রেস।

হিমাচল প্রদেশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজীব শুক্লা বুধবার বলেন, হিমাচলের ইতিহাসে এইরকম ভয়ঙ্কর ধ্বংসলীলা এর আগে হয়নি। হিমাচলে এখনও পর্যন্ত ৩৩০ জন প্রাণ হারিয়েছেন এবং ১২ হাজার বাড়ি-ঘর ভেঙে গিয়েছে। মোট ১৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে হিমাচলে। প্রায় ৭৫ হাজার পর্যটক এবং ১৭ হাজার যানবাহন ধ্বংসলীলায় আটকে পড়েছিল, তাদের ৪৮ ঘন্টার মধ্যে হিমাচল সরকার উদ্ধার করে।

তিনি আরও বলেন, উত্তরাখণ্ডের কেদারনাথে ধ্বংসলীলার সময় এবং গুজরাটের ভুজের ভূমিকম্পের সময় যে ত্রাণ প্যাকেজ দেওয়া হয়েছিল, সেইরকমই কেন্দ্রীয় সরকারের উচিত হিমাচল প্রদেশকেও ত্রাণ প্যাকেজ দেওয়া। সরকার এখন পর্যন্ত মাত্র ২০০ কোটি টাকা দিয়েছে, কিন্তু আমরা ১০ হাজার কোটি টাকা দাবি করছি। শুক্লা হিমাচল প্রদেশকে সাহায্য করার জন্য দেশের সকল মানুষকে অনুরোধ করেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top