News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক দাঁতালের, শুরু তদন্ত
Image

আলিপুরদুয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক দাঁতালের, শুরু তদন্ত

কালচিনি, ২২ আগস্ট (হি.স.):মঙ্গলবার আলিপুরদুয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক পুরুষ দাঁতালের মৃত্যু হল। এদিন জেলার কালচিনিতে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

জানা গেছে, এদিন সকালে সাতালি মণ্ডলপাড়ার কৃষি জমির ওপর হাতিটির দেহ পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, কৃষিজমিতে অবৈধভাবে বিদ্যুৎবাহী তারের বেড়া দিয়েছিলেন এলাকার দুই বাসিন্দা। সেই তারেই সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই গ্ৰাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গুদামডাবরি বিটের জঙ্গল। সম্ভবত গতকাল গভীর রাতে হাতিটি ওই জঙ্গল থেকে গ্ৰামে ঢুকে পড়ে বিদ্যু্ৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই হাতিটির মৃত্যু হয়।

হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া প্রাণী হাসপাতালে পাঠানো হয় বন দপ্তরের তরফে। বন দফতরের নিয়ম অনুযায়ী, হাতি বা অন্য কোনও বন্যপ্রাণীর প্রবেশ বন্ধ করতে বিদ্যুৎবাহী তার লাগানো বেআইনি। বক্সা ব্যঘ্র প্রকল্পের(পশ্চিম) উপক্ষেত্র অধিকর্তা পারভিন কাশওয়ান জানান, এলাকার দু’জন পলাতক। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top