News Flash

  • Home
  • দেশ
  • ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ছে, মমতার ঘোষণা
Image

ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ছে, মমতার ঘোষণা

কলকাতা, ২১ আগস্ট (হি স)। ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়িয়ে দিলেন মমতা।

এত দিন ইমামরা মাসে ২,৫০০ টাকা করে ভাতা পেতেন। সেটা বেড়ে হল তিন হাজার টাকা। আর মোয়াজ্জেমরা ভাতা পেতেন মাসে এক হাজার টাকা করে। তাঁরা এ বার থেকে দেড় হাজার টাকা পাবেন।
সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের সম্মেলন ছিল। সেখানে তাঁদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেন মমতা। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের অর্থকষ্টের কথা স্বীকার করেও ভাতাবৃদ্ধির ঘোষণা করলেন তিনি।
রাজ্যের প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেম সরকারের থেকে এই আর্থিক সুবিধা পান। রাজ্য সরকার ভাতা দিলেও তা বণ্টন করে ওয়াকফ বোর্ড। সোমবার নেতাজি ইনডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এ-ও ঘোষণা করেন যে, পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে।
লোকসভা ভোটের আগে রাজ্যের ছোট বড় ইমাম সংগঠনগুলিকে একত্রিত করে আয়োজন করা হয় এই সম্মেলনের। আনুষ্ঠানিক ভাবে এই সমাবেশের আয়োজক অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top