News Flash

  • Home
  • দিনের খবর
  • এত রক্ত নিয়েও এরা বদলায়নি, সিপিএম-কে একহাত মমতার
Image

এত রক্ত নিয়েও এরা বদলায়নি, সিপিএম-কে একহাত মমতার

কলকাতা, ২১ আগস্ট (হি স)। যাদবপুর কাণ্ডে ফের বাম ছাত্র সংগঠনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার নেতাজী ইনডোরে ইমাম মোয়াজ্জেমদের সমাবেশে উপস্থিত হয়ে সিপিএমকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, যাদবপুরকে নিয়ে আগে আমরা গর্ব করতাম। আপনারা দেখলেন যাদবপুরের একটা ছাত্রকে কীভাবে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এত রক্ত নিয়েও এরা বদলায়নি। বছরের পর বছর এরা রক্ত নিয়ে খেললেও শান্তি হয়নি। এরা জীবনেও বদলাবে না বলেও কটাক্ষ করেন মমতা।

যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুরহস্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করে।

ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে নানা প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির র‌্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি অমান্য করার কারণও দর্শাতে বলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top