News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সন্ধ্যা ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত ই-রিক্সা চলাচল
Image

সন্ধ্যা ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত ই-রিক্সা চলাচল

আগরতলা, ২১ আগস্ট।। এখন থেকে সন্ধ্যা ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত এলাকায় ই-রিক্সা চলাচল। তবে অটো রিক্সা ও অন্যান্য যানবাহন স্বাভাবিক ভাবেই চলবে। সোমবার পরিবহন দপ্তরের বৈঠক শেষে এমনটাই জানা যায়। অটো চালকদের দাবির সঙ্গেই সায় দিল পরিবহন দপ্তর। রাজধানীর কামান চৌমুহনী এলাকা থেকে পোস্ট অফিস চৌমুহনী এলাকা পর্যন্ত প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই যানজট কাটাতেই পরিবহন দপ্তরের এই উদ্যোগ বলে জানিয়েছে দপ্তর। উল্লেখ্য প্রথমে ই-রিক্সা চালকদের কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত চলাচল বন্ধ করায় গত শনিবার পোস্ট অফিস চৌমুহনীতে তারা পথ অবরোধ করে। পরে সোমবার বৈঠকের আশ্বাস পেয়ে তারা অবরোধ মুক্ত করেছিল রাস্তা। তবে সোমবার বৈঠকে সিদ্ধান্ত হয় যে ওই রাস্তায় সন্ধ্যা ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত ই রিক্সা চলাচল করতে পারবে না।বৈঠক শেষে ই-রিক্সা চালকরা সরকারের এই সিদ্ধান্তে রাজি হয়েছেন বলে জানান।তবে একাংশ ই-রিক্সা চালকদের প্রশ্ন, কেন দপ্তরের এই সিদ্ধান্ত? শুধুমাত্র কি ই-রিক্সার জন্যই শহরে যানজটের সৃষ্টি হয় , অটো রিক্সা বা চার চাকার গাড়ি গুলি কি শহরে যানজটের সৃষ্টি করে না ? এমনই বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ই রিক্সা চালকদের মধ্যে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top