আগরতলা, ২১ আগস্ট।। ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। ১০ কোটি টাকার হেরোইন সহ ধৃত ৩ জন। সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ অসম থেকে এম এন-০১-একে-৩১৩৯ নম্বরের একটি গাড়ি থেকে রাজ্যে প্রবেশের পথে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে বিপুল পরিমান হেরোইন। সঙ্গে গাড়িতে থাকা ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ১০০ টি সাবানের বাক্সে মোট এক কেজি তিনশো গ্রাম হিরোইন ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে আব্দুল আলী(২৮) পিতা আব্দুল লতিফ, বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার রহিমপুর, সমর কৃষ্ণ দাস(২৭) পিতা মানিক দাস, বাড়ি বক্সনগরে এবং অপর যুবকের নাম প্রসেনজিত দাস(২৩)পিতা তপন দাস বাড়ি বালুয়াচর। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আজই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজ্যে প্রবেশের পথে ১০ কোটি টাকার হিরোইন সহ ধৃত ৩
Tags:
Releated Posts
এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক
আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…
পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল
আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…


















