News Flash

Image

লংকার নখুঁটি রামচিং গ্রামে পুলিশের গাড়িতে হামলা জনতার, আটক ২০

হোজাই (অসম), ২০ আগস্ট (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত লংকার নখুঁটি রামচিং গ্রামে মাদক বিরোধী অভিযানকারী পুলিশের এক গাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার হোজাই জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন সূত্ৰে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যারাতে সাদা পোশাকে রামচিং গ্রামে অভিযান চালাতে গিয়েছিল পুলিশের দল। তখন একাংশ জনতা অভিযানকারীদের পুলিশ বলে নিশ্চিত হয়ে দা-লাঠিসোঁটা নিয়ে অতৰ্কিতে আক্ৰমণ করে। এতে পুলিশের গাড়ির বেশ ক্ষতি হয়েছে। এদিকে উপায়ন্তর হয়ে তাদের মোকাবিলা করতে পুলিশ শূন্যে গুলি চালাতে বাধ্য হয়।

ইতিমধ্যে হোজাইয়ের পুলিশ সুপার সৌরভ গুপ্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার নখুঁটি পুলিশ পেট্রেল পোস্টে অবস্থান করছেন। বিশাল পুলিশ জওয়ানকে সঙ্গে নিয়ে রামচিং গ্রামে ফের অভিযান শুরু হয়েছে। গতকাল রাতে সংগঠিত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এ খবর লেখা পর্যন্ত ২০ জনক পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top