News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টি.এস.ইউ -র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার অনুষ্ঠিত এক আলোচনা সভা
Image

টি.এস.ইউ -র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার অনুষ্ঠিত এক আলোচনা সভা

আগরতলা, ২০ আগস্ট।। টি.এস.ইউ -র ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেলারমাঠ ছাত্র যুব ভবনে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয় রবিবার। সভায় বক্তব্য রেখে  উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা বলেন বর্তমানে রাজ্যে উপজাতি শিক্ষার্থীর সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এদিন  আলোচনা সভা দ্বারা শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারতবর্ষ বাঁচাও স্লোগান তোলা হয়। পাশাপাশি নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি তোলা হয় আলোচনা সভা থেকে। দাবি করা হয় এই নয়া জাতীয় শিক্ষানীতি ছাত্র-স্বার্থ বিরোধী। এ নয়া শিক্ষানীতি চালু হলে প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের উপর। আয়োজিত আলোচনা সভায় রাধা চরণ দেববর্মা আরও বলেন বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সংগঠনের আজ ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। আয়োজিত এই দিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন এস.এফ.আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউর রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির…

ByByTaniya Chakraborty May 9, 2026

রাহুলকিশোর রায়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, থানায় অভিযোগ বর্নালী গোস্বামীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ মে :ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top