News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চেরনিহিভেতে মৃত ৭, আহত ১৪৪
Image

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চেরনিহিভেতে মৃত ৭, আহত ১৪৪

কিইভ, ২০ আগস্ট (হি.স) : রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চেরনিহিভেতে ৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৪ জন গুরুতর আহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি প্রধান সংযোগস্থলে শক্তিশালী রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ১৪৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
যে স্থানে ক্ষোপনাস্ত্র হানা চালানো হয় সেখানে একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং একটি সিনেমা হলও রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় লোকেরা ধর্মীয় ছুটি উদযাপন করতে গির্জায় যাচ্ছিল। তখনই হামলা চালানো হয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কি রবিবার সুইডেন সফরে রয়েছেন। জাতিসংঘ রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। এই ঘটনার পর চেরনিহাইভে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top