News Flash

Image

নাশকতার আগুনে পুড়লো টম টম

আগরতলা, ১৯ আগস্ট।। নাশকতার আগুনে পুড়লো একটি টমটম। ঘটনা শুক্রবার রাতে রাজধানীর জয়নগর পশ্চিম পাড়ায়। ঘটনার বিবরণের জানা যায় টমটমের  মালিক প্রানতোষ দেবনাথ প্রতিদিনের মতো শুক্রবার রাতের বেলা টমটম চালিয়ে বাড়ি ফিরে রেখে যাওয়ার কিছুক্ষণ পরেই টমটমটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। রাত দুটা নাগাদ আশেপাশের লোকজনেরা খবর দেয় প্রানতোষ দেবনাথকে। প্রানতোষ দেবনাথ খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখে গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।  প্রানতোষ দেবনাথের অভিযোগ গত বিধানসভা নির্বাচনের কয়েকদিন পর এলাকায় সুমন সাহা ও নান্টু দেবনাথের সাথে বিধায়কের কাছ থেকে পাওয়া পারিশ্রমিক নিয়ে ঝামেলা হয়। তারপর প্রাননাশের হুমকি দেয় সুমন ও নান্টু। তারপর যথারীতি এডিনগর থানায় একটি জিডি এন্টি করেন প্রানতোষ দেবনাথ। তারপর কয়েক মাস পর শুক্রবার রাতের বেলা যখন টমটমটি রাখছিল তখন দেখে এলাকায় নান্টু এবং সুমন দাঁড়িয়ে আছে। তারাই এই ঘটনা সংঘটিত করেছে বলে জানান ক্ষতিগ্রস্ত টমটম চালক প্রানতোষ। শনিবার সকালে খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের কোন সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top