News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ফুটবল : উদ্বোধনী ম্যাচে টাই ভেঙে জয়ী বড়পাথরি স্কুল
Image

বিলোনিয়ায় ফুটবল : উদ্বোধনী ম্যাচে টাই ভেঙে জয়ী বড়পাথরি স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।।উদ্বোধনী ম্যাচে জয় পেলো বড়পাথরি স্কুল। টাইভেঙ্গে পরাজিত করলো শান্তিরবাজার মহকুমার পতিছড়ি ওয়াই এফ সি দলকে। শনিবার থেকে শুরু হয়েছে শ্যামল মজুমদার স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। খেলা হচ্ছে বড়পাথরি স্কুল মাঠে। এদিন বিকেলে আসরের উদ্বোধন করেন ৩৪ রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার। উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচ নির্ধারিত সময়ে শেষ হয় ১-‌১ গোলে। প্রথমার্ধের ২৫ মিনিটে বড়পাথরি স্কুলের পক্ষে গোল করেন শুক্লধন চাকমা। দ্বিতীয়ার্ধে একটি গোল সেভ করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন বড়পাথরি স্কুলের রক্ষণভাগের ফুটবলার। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় টাইব্রেকার। তাতে ৩-‌২ গোলে জয়লাভ করে বড়পাথরি স্কুল। খেলা পরিচালনা করেন দীপক মহাজন। এবছর আসরে বিলোনিয়া, উদয়পুর, শান্তিরবাজার, সোনামুড়া এবং সাব্রুম মহকুমার ২৬ টি দল অংশগ্রহণ করে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫৫ এবং ৩০ হাজার টাকা। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top