News Flash

  • Home
  • দেশ
  • রতন টাটার মুকুটে নতুন পালক, উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত বিশিষ্ট শিল্পপতি
Image

রতন টাটার মুকুটে নতুন পালক, উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত বিশিষ্ট শিল্পপতি

মুম্বই, ১৯ আগস্ট (হি.স.): বিশিষ্ট শিল্পপতি রতন টাটার মুকুটে উঠল নতুন পালক। শনিবার রতন টাটা-কে উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত করল মহারাষ্ট্র সরকার। শিল্পপতি রতন টাটাকে তাঁর বাসভবনেই উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। আগামীকাল অসুস্থতার কারণে পুরস্কার অনুষ্ঠানে যোগ দেবেন না রতন টাটা। তাই শনিবার বাড়িতেই তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “দেশে রতন টাটা এবং টাটা গ্রুপের অবদান অপরিসীম। মহারাষ্ট্র সরকারের দেওয়া এই পুরস্কার গ্রহণ করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top