News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হোস্টেলের খাবার খেয়ে এক সঙ্গে অসুস্থ ১২ জন ছাত্রী
Image

হোস্টেলের খাবার খেয়ে এক সঙ্গে অসুস্থ ১২ জন ছাত্রী

আগরতলা, ১৯ আগস্ট।।একই সঙ্গে একই আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে অসুস্থ ১২ জন ছাত্রী। ঘটনা শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন লাখাই বাজারস্থিত হরিরাধা বিদ্যামন্দিরে। ঘটনায় গোটা হোস্টেলে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, শুক্রবার রাতের খাওয়া শেষে হোস্টেলের ছাত্র ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছু সময়ের মধ্যেই প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মোট ১২ জন ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তাদের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীদের। এই তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে হাসপাতাল সুত্রে জানা যায়, ফুড পয়জনিং এর ফলে ছাত্রীরা অসুস্থ হয়। যার ফলে অসুস্থ ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ হোস্টেলের খাবার খাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় হোস্টেল পরিচালন কমিটিকেই কাঠ গড়ায় দাড় করিয়েছে প্রশাসন।

Releated Posts

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২৪ আগস্ট: হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর কমলপুর, শিববাড়ির পথে হাজারো ভক্তের কাওয়ার যাত্রা

আগরতলা, ২৪ আগস্ট: ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় আজ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল কমলপুর মহকুমা।…

ByByReshmi Debnath Aug 24, 2026

অবশেষে নদী থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মৃতদেহ, উদ্ধারকাজ ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top