News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রথা শ্রাবণ সংক্রান্তিতে পূজিতা হচ্ছেন মা মনসা 
Image

প্রথা শ্রাবণ সংক্রান্তিতে পূজিতা হচ্ছেন মা মনসা 

আগরতলা, ১৮ আগস্ট: প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো করা হয়ে থাকে। এদিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে। আজ থেকেই শুরু হয়েছে ভাদ্র মাস। ১৮ অগাস্ট শুক্রবার ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিতা হচ্ছেন দেবী মনসা। বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। সেই কারণে এই সময় সর্পদেবীর পুজোর প্রচলন হয়। মনসার পুজো করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত মাটির সরায় দুধ ও কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয়। সারাদিন উপোস করে পুজো শেষে সাবু-দুধ-কলা দিয়ে মনসার পুজো সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা। সমাজে কী ভাবে এই পুজোর চালু হল, তার পেছনে পুরাণের কাহিনি প্রচলিত রয়েছে। পুরাণ অনুসারে মনসা হলেন শিবের মানসকন্যা ও জরৎকারুর পত্নী। জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মাতা পার্বতী প্রথমে তাঁকে ঘৃণা করলেও পরবর্তীকালে দেবী চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। তবে কোনও কোনও প্রাচীণ গ্রন্থ অনুসারে শিব নয়, ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। মনসা এমনিতে ভক্তবৎসল হলেও তাঁর পুজো করতে অস্বীকার করলে তিনি নির্দয় হয়ে থাকেন। যাই হোক এদিন সকাল থেকে বাড়ি বাড়ি ছিল নাগ দেবীর আরাধনা। রীতিনীতি মেনে সকলে অংশ নেয় পূজায়। 

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top