News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে যমুনার জলস্তর ফের নিম্নমুখী, পৌঁছল ২০৪.৪২ মিটারে
Image

দিল্লিতে যমুনার জলস্তর ফের নিম্নমুখী, পৌঁছল ২০৪.৪২ মিটারে

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): চিন্তা কমালো যমুনা নদী। দিল্লিতে ফের বিপদসীমার নীচে নেমে গেল যমুনার জলস্তর। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দিল্লিতে যমুনার জলস্তর নেমে ২০৪.৪২ মিটারে পৌঁছে যায়, যা বিপদসীমার নীচেই। এর আগে গত মঙ্গলবার রাতে দিল্লির পুরানো রেল ব্রিজে যমুনার জলস্তর ছিল ২০৫.৩৯ মিটার, বুধবার সকালে তা একটু কমে ২০৫.৩৩ মিটারে পৌঁছয়।

আর বৃহস্পতিবার সকালে তা আরও একটু কমে ২০৪.৪২ মিটারে পৌঁছেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত দশটা নাগাদ বিপদসীমা (২০৫.৩৩) অতিক্রম করে ২০৫.৩৯ মিটারে পৌঁছে যায় যমুনার জলস্তর। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল ভারী বৃষ্টিপাতের কারণেই যমুনার জলস্তর নতুন করে বৃদ্ধি পাচ্ছিল। বৃহস্পতিবার যমুনার জলস্তর অনেকটাই নেমে গিয়েছে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top