News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘সদাইভ অটল’-এ বাজপেয়ীকে স্মরণ, শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট গুণমুগ্ধদের
Image

‘সদাইভ অটল’-এ বাজপেয়ীকে স্মরণ, শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট গুণমুগ্ধদের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): প্রয়াণ বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। বুধবার সকালে বাজপেয়ীর সমাধিস্থল ‘সদাইভ অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জনদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ বিশিষ্ট গুণমুগ্ধরা।

এছাড়াও সদাইভ অটলে উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে এনডিএ নেতারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। ‘সদাইভ অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপি-র প্রফুল প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী এবং আপনা দলের (সোনিলাল) নেত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতন রাম মানঝি প্রমুখ।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top