News Flash

  • Home
  • দিনের খবর
  • তিরঙ্গা উত্তোলন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল আরএসএস
Image

তিরঙ্গা উত্তোলন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল আরএসএস

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালেও। ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ভাসাভি কনভেনশন হল-এ জাতীয় পতাকা উত্তোলন করেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এই অনুষ্ঠানে বক্তব্যও রাখেন ডঃ ভাগবত।

৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছে আরএসএস। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবতের উক্তি তুলে ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এক বার্তায় জানিয়েছে, “১৯৪৭ সালের ১৫ আগস্ট, বহু শতাব্দী পর আমরা আমাদের ইচ্ছানুযায়ী স্ব-শাসন প্রতিষ্ঠা করতে এবং স্ব-শাসনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিলাম; আমাদের ব্যবস্থার অধীনে, আমাদের পতাকার নীচে, ভারতবর্ষের বিশাল এলাকা জুড়ে। এই স্বাধীনতা আমাদের দাসত্ব, কষ্ট এবং অবিরাম যুদ্ধের দীর্ঘ সময়ের কথাও মনে করিয়ে দেয়, যেটি ভারত সম্পূর্ণ স্বাধীনতার একমাত্র লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে লড়াই করেছিল। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, বিদেশী শক্তির বিরুদ্ধে ভারতীয় জনগণের এই সংগ্রাম ছিল ব্যাপকভিত্তিক, ব্যাপক এবং সর্বাঙ্গীণ। সমাজের সকল শ্রেণী নিজেদের সামর্থ্য, শক্তি অনুযায়ী স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছিল।”

Releated Posts

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top