News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বৃষ্টিতে ১৯ আগস্ট পর্যন্ত হিমাচল বিশ্ববিদ্যালয়ের পঠন‍–পাঠন স্থগিত
Image

প্রবল বৃষ্টিতে ১৯ আগস্ট পর্যন্ত হিমাচল বিশ্ববিদ্যালয়ের পঠন‍–পাঠন স্থগিত

শিমলা, ১৫ আগস্ট (হি.স) : প্রবল বৃষ্টিপাতের জন্য হিমাচল বিশ্ববিদ্যালয়ের পঠন–পাঠন ১৯ আগস্ট পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আসন্ন পরীক্ষাগুলিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে হিমাচলের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে যাতায়াত সমস্যাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন ক্লাস স্থগিতের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এইচপিইউ(হিমাচল বিশ্ববিদ্যালয়) -এর লাইব্রেরি ২০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ছাত্র ও কর্মচারী উভয়ের স্বার্থেই বিশ্ববিদ্যালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাও বাতিল করা হয়েছে।

হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের ফলে একদিনে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের ফলে মূল রাস্তাগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে। বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিমলায় একটি মন্দিরের ধ্বংসস্তূপে ভক্তরা চাপা পড়ে গিয়েছে। কাংড়া, উনা, বিলাসপুর, মান্ডি, সিমলা এবং সোলানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, চাম্বা, কুল্লু এবং সিরমাউরে একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে।ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানিয়েছেন, মান্ডি জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে ১৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ জেলা সোলানে, একটি পরিবারের সাত সদস্য সহ ১১ জনের মৃত্যু হয়েছে। হামিরপুর জেলায় টানা বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top